,

8 August 2026, 7:25 PM

বিশ্বনাথে মাদক মামলায় একজনের কারাদণ্ড

আপডেট টাইম : August 8, 2026 7:25 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল ০৭ আগস্ট ২০২৬ বিকাল ৫টায় পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন