,

22 October 2025, 11:09 PM

ছাতক পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির মাতা ইন্তেকাল করেছেন

আপডেট টাইম : October 22, 2025 11:09 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির মাতা ও মরহুম আছদ্দর আলী মেম্বারের স্ত্রী আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান। এ সময় তিনি বলেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন মুহির গর্ভধারিনি মাতা ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরহেযগার পরোপকারী নারী ছিলেন। আত্মীয় স্বজনের কাছে তিনি ছিলেন পরম শ্রদ্ধাভাজন নারী। দোয়া করি আল্লাহ পাক মরহুমার ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

তাছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনসহ বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

শেয়ার করুন