শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ

সিলেটে জামায়াতের বিশাল গণ মিছিল

আপডেট টাইম : ডিসেম্বর ২৪, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কমিটির আমীর ডাক্তার শফিকুর রহমানের মুক্তি ও ঘোষিত দশ দফার দাবীতে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল গণমিছিল করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত। শনিবার সকালে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের এ মিছিল। এ সময় তারা কেয়ারটেকার সরকারের দাবীতে শ্লোগান দেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে রাত ও ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে জামায়াত কর্মীরা অবস্থান নেয়। নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে সিলেট উত্তর জেলা জামায়াতের আমীর হাফেজ আনওয়ার হোসেন খানের নেতৃত্বে এক বিশাল মিছিল নগর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর লোকমান আহমদ, সিলেট উত্তর জেলার নায়েবে আমীর মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াত নেতা ফখরুল ইসলাম খান, সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, মহানগর জামায়াত নেতা সোহেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন