শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ মে ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র আরিফ

আপডেট টাইম : মে ২০, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ



শেয়ার করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারী মাঠে আয়োজিত এক নাগরিক সভায় বক্তৃতাকালে নগরবাসীকে এ কথা জানান তিনি। মেয়র বলেন, “না,এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি না।আমি বিএনপির আরিফ ছিলাম,আছি।দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি।আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।” মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও দলের হাইকমান্ডের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নগরবাসীকে তিনি বলেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অপপ্রচার করা হচ্ছে। আমি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মুমিনসহ স্থানীয় সরকারের পরিকল্পনা মোতাবেক নগরকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আরিফ মেয়র থাকলেও নগরের উন্নয়নে আপনাদের পাশে যেমন আছে না থাকলেও সবসময় পাশে থাকবে।তিনি নগরবাসীর দোয়া ও সহযোগিতা চান।নাগরিক সভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি জনসভায় পরিণত হয়।

শেয়ার করুন