,

12 June 2022, 10:20 PM

কানাইঘাটে শ্রমিক নেতা আরিফের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্টিত

আপডেট টাইম : June 12, 2022 10:20 PM



শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সড়কের বাজার ১৪১৮ সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির উদ্যেগে আজ শনিবার সন্দ্যা ৬টায় শ্রমিক কার্যালয়ে শ্রমিক নেতা মরহুম আব্দুল মালেক আরিফের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিরনীর আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সড়কের বাজার শাখার ভারপাপ্ত সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুল ওয়াদুদ রুহিন চৌধুরী, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সড়কের বাজার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি আহমদ সেলিম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলী আলকাছ, সাবেক সাধারণ সম্পাদক হুসন আহমদ,
স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন
শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে শ্রমিক নেতা আব্দুল ওয়াহিদ, শ্রমিক নেতা দুলাল আহমদ শ্রমিক নেতা জুনেদ আহমদ, নেতা জুবায়ের হসেন, মোহাম্মদ আলী
আশিক উদ্দিন, আসুক উদ্দিন রাবেল আহমদ, সোহেল উদ্দিন
প্রমূখ।

উল্লেখ্য- ২০১৯ সালের ২২মে সড়কের বাজার শাখার শ্রমিক সদস্য আব্দুল মালেক আরিফকে স্থানীয় সন্ত্রাসী আব্দুল বাছিত দেওয়ান দিন দুপুরে চাকু দিয়ে কুপিয়ে খুন করে পালানোর সময় সড়কের বাজারের জনতা তাকে আটক করে।পরে কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় আদালত জেল হাজতে প্রেরণ করে। এতে সে বতর্মানে জেল হাজতে রয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন