25 June 2022, 8:11 PM
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের সুন্দিখলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ এর পরিবারের পক্ষ থেকে এলাকার ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সুন্দিখলা, পঞ্চগ্রাম ভেড়ারচর, গুজাতলী, সম্মানপুর, মোকামপাড়া,রহমতপুর ও চাতলপাড় গ্রামের পানি বন্ধি মানুষের বাড়ি বাড়ি নৌকাযোগে গিয়ে খাদ্যের প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
গতকাল ২৪ জুন শুকবার সকালে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, সাদীপুর ইউপি’র সাবেক সদস্য আক্কাছ আলী, প্রবীণ মুরব্বী হাজি আছন আলী, সমাজসেবক শহিদ আহমদ, সামির আলী শেখ, ইছরাক উদ্দিন, দিপু ও ইমন প্রমূখ।