,

24 September 2025, 7:44 PM

দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : September 24, 2025 7:44 PM



শেয়ার করুন

মোঃ আয়মান মিয়া, দিরাই: দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বনির্ধারিত স্থান দিরাই মৌজা থেকে পরিবর্তনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে থানা পয়েন্টে দিরাই সর্বস্তরের সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নং তাড়ল ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ, মাওলানা নুর উদ্দীন আহমেদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস , দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মিনহাজ, দিরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি , মো. হাবিব আহমেদ, যুবদল নেতা আলেক উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিরাই উপজেলা আহ্বায়ক অনিকসহ আরও অনেকে। মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন