,

26 April 2025, 10:21 PM

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের দুই থেকে আড়াইশ মণ ধান

আপডেট টাইম : April 26, 2025 10:21 PM



শেয়ার করুন

মোঃ আয়মান মিয়া দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে গভীর রাতে কৃষককের হাত ও চোঁখ বেঁধে আব্দুল হান্নান নামের কৃষকের জমাকৃত ধানের স্তূপ আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ২০০ থেকে ২৫০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার রনভুমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। কৃষক কালা শাহ“ সারা বছরের খোরাকি লখাওয়ার ধান, হারিয়ে পাগল।

আব্দুল হান্নানের ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ থেকে ১৫ কেয়ার (১ কেয়ার সমান ৩০ শতক) জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছিলাম।

গত দুই তিন দিন ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের স্তুপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। দুই ভাই রাতে ধানের মুটি পাহাড়ায় ছিলাম। গভীর রাতে কয়েকজন এসে আমাদের চোখ পিছন থেকে বেঁধে দিয়ে ধানের মুটের স্তুপে প্রেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয় কে বা কারা । আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে চিনতে পারি নি। এতে আমাদের ২০০,২৫০ মণ ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি বর্গাচাষ করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা এখন কেমন করে ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগল প্রায়, বাবার অবস্থা ভালো নয়। দুই ভাই বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে অন্যদের সাথে ঝগড়া আছে।

দিরাই থানার ( ওসি ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ধানের মুটের স্তুপে আগুন লাগানোর সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন