9 August 2025, 5:44 PM
জুলাই গণ অভুত্থানের শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি) পার্টির সিলেট মহানগরী শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর সিলেট মহানগরীর শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, এবি পার্টি সিলেট জেলা আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: নাজমুল ইসলাম, সিলেট মহানগরী আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান চৌধুরী, সদস্য সচিব মো: রেজাউল করিম শোয়েব, যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সদস্য সচিব আহমেদ খলিল তাফাদার, সদস্য ফারুক আহমদ এবং সদস্য হোসেন আহমদ প্রমুখ।
শাহজালাল দরগাহ মসজিদের খাদেম হযরত মাওলানা আব্দুর রহীম দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে এবি পার্টি সিলেট শাখার পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।