শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে র‍্যালি

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের রামপাশা রোডের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে প্রথমে র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনের পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং সিলেট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ছবি ও ফেস্টুন শোভা পায়।

পরে স্থানীয় প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পুলিশি হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আজকের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে, বিশ্বনাথের মানুষ বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসেন।বক্তব্য আরো বলেন ,আগামী নির্বাচনে বিশ্বনাথ-ওসমানী নগরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার অপেক্ষা করছে।আমরা বিশ্বাস কর ফেব্রুয়ারী মাসের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।

শেয়ার করুন