,

27 May 2022, 12:18 AM

ভারতের বাগানে পড়ে আছে কবিরের লাশ, আগামী কাল পতাকা বৈঠক

আপডেট টাইম : May 27, 2022 12:18 AM



শেয়ার করুন

আমির উদ্দিন :— বিগত ২৩মে বিকাল থেকে নিখোঁজ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের ভাদেশ্বর (চম্পকনগর) গ্রামের আব্দুল করিম এর পুত্র কবির আহমদের (৩২) এর মরদেহ ভারতের আসাম রাজ্যের লালতানিয়া থানার লংতুংগুর এলাকার একটি বাগানে পড়ে আছে এমনটাই জানিয়েছে তার পরিবার। প্রাথমিক তথ্য ও বিভিন্ন সুত্রমতে জানাযায় গত ২৩ মে বিকাল ছয় ঘঠিকায় কবির সহ আরও দুইজন মিলে পান্তুমাই মায়াবতী ঝর্ণা সংলগ্ন কাঁটাতারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। একটি সুত্র বলছে তারা কাঠাল পাড়তে গেছেন। তারপর খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে বাকি দুইজন কোন রকম প্রানে ফিরলেও খোজ মিলেনি কবিরের। অধ্য ২৬ মে ভারত থেকে বাংলাদেশে পাঠানো এক ভিডিতে এটি কবির আহমদ এর মরদেহ বলে প্রাথমিকভাবে সনাক্ত করেছে তার আত্মীয় স্বজন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, আগামী কাল শুক্রবার সকাল সাড়ে আট ঘঠিকায় বিজিবি ও বিএসএফ এর মাধ্যমে মায়াবতী ঝর্ণা সংলগ্ন মধ্যস্থানে দু দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করনীয় নির্ধারন করা হবে এমনটাই জানিয়েছেন ইউপি সদস্য ফারুক আহমদ ও পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম। কবির আহমদ দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। খবর পেয়ে তার বাড়িতে চলছে এখন শোকের মাতম।

শেয়ার করুন