,

12 August 2025, 8:58 PM

রেহান উদ্দিন রায়হান কুশিয়ারা কলেজ গভর্নিং বডির সভাপতি

আপডেট টাইম : August 12, 2025 8:58 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেহান উদ্দিন রায়হানকে গোলাপগঞ্জ, সিলেটের কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। একই সাথে মোহাম্মদ জাহিদ হোসাইনকে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গভর্নিং বডির এই মনোনয়ন পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত সংশোধিত সংবিধি ২০১৯-এর ৭নং ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর যে কোনও সময় এই মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেছেন। নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান এবং বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জাহিদ হোসাইনকে তাদের দায়িত্ব পালন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

শেয়ার করুন