সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের অংশগ্রহণে সিলেটে সনাকের গণশুনানী অনুষ্ঠিত

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ



শেয়ার করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট-এর উদ্যোগে সিলেট সদর উপজেলার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের অভিভাবক, এলাকাবাসী এবং সিলেটের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের অংশগ্রহণে একটি গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহমদ এর সভাপতিত্বে ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত এই গণশুনানীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিলেট সদর এবং মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা (প্রাথমিক) শিক্ষা অফিসার, সিলেট সদর। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ননী গোপাল দাস, প্রধান শিক্ষক, টুকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর। অনুষ্ঠানে সনাক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ড. জায়েদা শারমিন, প্রফেসর, রাস্ট্রবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি ও সহ-সভাপতি, সনাক, সিলেট এবং মোহিত লাল ধর, সহ-সভাপতি, সনাক, সিলেট।

অনুষ্ঠানের মুক্ত আলোচনায় উপবৃত্তি প্রদান প্রক্রিয়া ও এ সংক্রান্ত তথ্য দৃশ্যমান করা, নারীদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রাখা, অভিভাবকদের বসার জন্য ছাউনীর ব্যবস্থা করা, বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, কোচিং এর নামে অতিরিক্ত ফি আদায় না করা, মাসিক বেতন কমানো এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারী অভিভাবকগণ বিভিন্ন প্রশ্ন তোলেন এবং উপস্থিত শিক্ষা কর্তৃপক্ষ সে বিষয়ে তাদের বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সুষ্ঠু পাঠদানের পাশাপাশি দরকার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা। তারা শিক্ষকদেরকে প্রতিদিন নতুন কিছু উদ্ভাবনের চেষ্ঠা করা ও তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলে মত দেন। তারা আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক ও অভিভাবক উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিদ্যালয়ে যথাযথ পাঠদানের পাশাপাশি বাড়িতে অভিভাবকগণও তাদের সন্তানদের পড়ালেখার খোঁজ-খবর রাখতে হবে। অনুষ্ঠানে অভিভাবক, এলাকার সাধারণ মানুষ, এসএমসি সদস্য, সনাক-টিআইবি ও এসিজির সদস্যসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন