১৯ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গতকাল রাত ৪টা ১০ মিনিটে জৈন্তাপুর থানার পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। ওই সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে তাদের থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে তারা মোটরসাইকেল ও একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ বস্তাটি তল্লাশি করে সেখানে চারটি ভারতীয় ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ছয়টি কালো রংয়ের নতুন এয়ারগান পায়। এছাড়া আসামিদের ব্যবহৃত একটি পুরনো সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।