,

3 August 2023, 5:53 PM

মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন

আপডেট টাইম : August 3, 2023 5:53 PM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ”চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” স্লোগানকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পেইনে অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ফ্রী ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আজীবন সদস্য সাহান আহমেদ।

প্রধান অতিথি’র বলেন বক্তব্যে ফখরুল ইসলাম সাইস্তা বলেন, মোগলাবাজারের তরুণরা মানুষের সেবায় কাজ করছেন। এটি একটি মানবিক উদ্যোগ। আমি তাদের সাথে আছি।

এদিকে সংগঠনে সভাপতি বদরুল ইসলাম বকুল বলেন, আমরা মোগলাবাজারে ফ্রী ব্লাড ক্যাম্পেইন শুরু করেছি। আস্তে আস্তে মোগলাবাজারের প্রতিটি গ্রামে আমরা পৌঁছে যাব এবং ফ্রী ব্লাড ক্যাম্পেইন করবো।সেটি হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য তাই আমরা মানুষের সেবায় কাজ করতে চাই।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এম.এ.লাকি,( যুক্তরাজ্য প্রবাসী) নিজাম উদ্দিন,আজীবন সদস্য দিলওয়ার হোসাইন,সামসুল ইসলাম দলা,সুহেব আহমদ,সায়েস্তা আহমদ,সাহান আহমদ,সুজন আহমদ, আব্দুল ওয়াহিদ,মন্জুর আহমদ,তারেক আহমদ,রাজু আহমদ সহ উক্ত অনুষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন