,

26 March 2025, 5:09 PM

স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : March 26, 2025 5:09 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ক্লাব সদস্য মিজান মোহাম্মদ, উৎফল বড়ুয়া, শিপন চন্দ্র জয়, সোহেল মিয়া ও রুবেল আহমদ প্রমুখ।

এসময় গোলজার আহমদ হেলাল বলেন, “মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের স্মৃতিকে সমুন্নত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

স্বাধীনতা দিবসের এ আয়োজনে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন