৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
ছাতকের নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থার ২০২৬ থেকে ২০২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নোয়ারাই ইসলামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য মাহবুবুল হক মকবুল। আলোচনার মাধ্যমে সভাপতি হিসেবে মোহাম্মদ আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মাওলানা হাসান আহমদকে দায়িত্ব দেওয়া হয়। এতে মোট ২৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন পায়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুল হক রাজন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ হাছান। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাজী আবুল কাশেম ও হাজী আব্দুর রহমান ইমনকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ জহির হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শহিদুল ইসলাম ও মোহাম্মদ নুর হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী নুর, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ বুরহান আলী, প্রকাশনা সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক হাজী হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ, আইন বিষয়ক সম্পাদক একরাম হোসেন এবং সহ আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মনোনীত হন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সুলেমান আহমদ মাহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলেমান আহমদ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী শফিকুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান রাফি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুহানুর রহমান শামীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আমির হোসেন আম্বির এবং সমাবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দরিব হোসেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, সংগঠনের প্রতি সকলের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে যুব সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই হবে এই কমিটির মূল অঙ্গীকার।
স্থানীয় যুবসমাজের প্রত্যাশা, এই নবগঠিত কমিটির নেতৃত্বে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং এলাকার তরুণদের জন্য আলোর পথ দেখাবে।