শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ অক্টোবর ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ

আজ শুভ সষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সজিব শর্মা :: আজ ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিঅপূর্ণভাবে উদযাপনের লক্ষে ব্যাপক প্রস্ততি নেওয়া হচ্ছে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী মো. সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় পূজা উদযাপনে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধি, আনসার ভিডিপি সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটি ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।এতে প্রশাসন খুবই কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে জগন্নাথপুর উপজেলা’য় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে করার লক্ষে প্রশাসন সহ সবাই আন্তরিক ভাবে কাজ করছেন।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী বলেন,এবার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে মোট ৪০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।আজ ১ অক্টোবর শুভ ষষ্ঠী’র পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর শুভ বিজয়ার মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর ভটবাড়ি পূজা মন্ডপে পরিদর্শন করে দেখা যায় প্রতিমা নির্মাণের কাজ শেষ ও বিভিন্ন উপকরণের মাধ্যমে রং- তুলির আঁচরে দৃষ্টিনন্দন প্রতিমা নির্মাণে ফিনিশিং কাজ করছেন মৃৎশিল্পী নিতাই সূত্রধর। নিতাই সূত্রধর আলোকিত সিলেট কে জানান,আজ সন্ধ্যার মধ্যে প্রতিমার কাজ শেষ করে মন্ডপ আসনে বসানো হবে প্রতিমা।জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী রেনু শর্মা আলোকিত সিলেট কে জানান,আমাদের পরিবারের পক্ষ থেকে ১৯৭৫ সাল থেকে ভটবাড়িতে দুর্গাপূজার অনুষ্ঠিত হয়ে আসছে।

উপজেলার প্রতিটি মন্ডপে আজ সন্ধ্যার মধ্যে প্রতিমা আসনে বসানো হবে।আজ সষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবীর চক্ষুদান করে পূজার সূচনা হবে।

শেয়ার করুন