শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ এপ্রিল ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধিঃ

ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রিড়া সংগঠন দক্ষিণ বাগবাড়ি আবাহনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বিএভি টিভির বিভাগীয় পরিচালক, সাজ্জাদ মাহমুদ মনিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক মোশাররফ হোসেন, সদস্য সচিব তানভীর আহমেদ জাকির, সাংবাদিক আরিফুর রহমান মানিক, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক জাতীয় প্রতিদিনের সংবাদ ছাতক উপজেলা প্রতিনিধি মীর আমান মিয়া লুমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এম শাহিন আহমেদ, এমরান হাসান। ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা অলিউর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি
মোহাম্মদ রহমত আলী। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আবাহনী স্পোর্টিং ক্লাবের রেদোয়ান চৌধুরী রাজু, সায়েক চৌধুরী, আবুল হাসনাত সবুজ, জামসেদ আলী, আলী রাজ চৌধুরী, রজত দাশ রুবেল, রাজীব দাশ, শুভ দাশ মনি, অমিত দাশ, নয়ন দাস, সুমিত দাস, অয়ন দাস, সৌরভ দাস, অন্তর দাস, শান্ত দাস, রুদ্র দাস, অভি দাস, অর্নব দাস, হাছান, হাবিব, অঙ্গন, সাজন দাস, ইউসুফ,স্বপ্ন, নিলয়সহ এলাকার প্রবীণ মুরুব্বী মোহাম্মদ আহমদ আলী, মো: আবুল বাশার, নাজমুল হক, মোহাম্মদ আজিম উদ্দিন, সুহেল আহমেদ, নোমান ইমদাদ কানন, ফয়সল আহমেদ, মাহফুজুর রহমান তুহিন, রেছন আলি, ফারহান, ফরহাদ প্রমূখ

শেয়ার করুন