,

30 March 2022, 12:20 PM

ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র কমিটি গঠন, পরিচালক জয়নাল, সহকারী পরিচালক ছোটন

আপডেট টাইম : March 30, 2022 12:20 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে ২০১৩ সালের ১ জুন প্রতিষ্ঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একতা শিল্পী গোষ্ঠী ছাতক এর প্রতি বছরের ন্যায় ২০২২ সেসনের কার্যকরী পরিষদের কমিটি অনুমোদন হয়েছে। গতকাল ২৯ মার্চ মঙ্গলবার বিকেলে সংগঠনের অফিসিয়াল পেডে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর অাহমদ জাকির স্বাক্ষরিত ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। পরিচালক পদে মোঃ জয়নাল অাবেদীন, সহকারী পরিচালক মাহফুজুর রহমান ছোটন, সাংগঠনিক সম্পাদক এম শাহিন আহমেদ, অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন অাহমদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিসবাহ ও প্রকাশনা সম্পাদক পদে হামিদুর রহমান মাসরুর দায়িত্ব পালন করবেন। সংগঠনের উপদেষ্টা পরিষদের সকল সদস্য ও সাবেক কার্যকরী পরিষদের সকল দায়িত্বশীলবৃন্দ নতুন দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা তানভীর অাহমদ জাকির বলেন, নতুন নেতৃত্বে সংগঠনের দশম বর্ষ ঝাঁক ঝমক ভাবে উদযাপন করবে এবং যাবতীয় কার্যক্রমের আয়োজন ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে। দেশ বরেণ্য ইসলামী সংস্কৃতি জগতের জনপ্রিয় শিল্পীদের উপস্হিতিতে এবং ছাতকের জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের অংশ গ্রহনের মাধ্যমে দশম বর্ষের আয়োজন সফল হবে সেই প্রত্যাশা করি।

শেয়ার করুন