শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ

সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক ক্যারল কে গ্লোবাল জালালাবাদের অভিনন্দন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ



শেয়ার করুন

যুক্তরাজ্যের প্রথম দ্বিভাষিক (বাংলা-ইংরেজি) অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য সানরাইজ টুডে’র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ ভূষিত সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহিবুর রহমান মুহিব, কোষাধ্যক্ষ রফিকুল হায়দার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও মিজু চৌধুরী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সানরাইজ টুডে অনলাইনের তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিক, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলও অন্যতম। এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কে এম আবুতাহের চৌধুরী। অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার, তাইছির মাহমুদ, শামসুল আলম লিটন, মোস্তাক বাবুল আলী, ওলি উল্লাহ নোমান, রহমত আলী, মাহাথির পাশা ও ডঃ হাসান শহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারনেস উদ্দিন অব বেথনাল গ্রীন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল ড. এম এ বারী, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মৌমিতা জিনাত, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম মিয়া তালুকদার, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ইসলামিক স্কলার আজমল মসরুর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, এলবি২৪-এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহ ইউসুফ, বিশিষ্ট রাজনীতিবিদ ডঃ এনামুল হক চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রধান শিক্ষক আশিদ আলি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, টাওয়ার হ্যামলেটসের সাবেক ইয়াং মেয়র ফাতেমা হোসেনসহ চার শতাধিক অতিথি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক ডঃ জাকির খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ টুডে অনলাইনের সম্পাদক এনাম চৌধুরী ও চেয়ারম্যান ওয়াজেদ হাসান সেলিম বিইম।

উল্লেখ্য, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে। তাঁর এই সাফল্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ স্থানীয় কমিউনিটি গর্বিত।


**প্রকাশনা:** গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন
**তারিখ:** ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুন