,

16 March 2022, 10:46 PM

ছাতকে মনিপুরী সম্প্রদায়ের ৫৯তম বসন্ত রাসলীলা উৎসব ২২ মার্চ

আপডেট টাইম : March 16, 2022 10:46 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে মনিপুরী সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫৯তম বসন্ত রাসলীলা উৎসব আগামী ২২ মার্চ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামে অনুষ্ঠিত হবে। শ্রীকৃষ্ণের বসন্ত রাসলীলা উৎসব উদযান উপলক্ষে মনিপুরী সম্প্রদায়ের লোকজনের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মীয় বিভিন্ন আয়োজন দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিতব্য রাসলীলা উৎসব সাজানো হয়েছে। রাসলীলা উৎসব উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধমীয় আলোচনা সভা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ রাসলীলা উৎসবে উপস্থিত থাকবেন বলে উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সুত্রে জানা গেছে। গত মঙ্গলবার সকালে ধনিটিলা গ্রামে বসন্ত রাসলীলা উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর সিংহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলন কুমার সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ইন্দ্রমোহন সিংহ, ব্রজেন্দ্র সিংহ, ব্রজেন্দ্র শর্ম্মা, ধনমনি সিংহ, উদযাপন কমিটির সহ সভাপতি সুভাষ সিংহ, রঘুমনি সিংহ, সহ সাধারন সম্পাদক নির্মল সিংহ রমল, সাংগঠনিক সম্পাদক রতন সিংহ, কোষাধ্যক্ষ নিরঞ্জন সিংহ প্রমুখ। সভায় বক্তারা সকলের সহযোগিতা ও অংশগ্রহন করে উৎসবকে সার্থক ও সফল করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন