,

1 June 2023, 3:36 AM

পরীমণি রাজ কে দোষ দিলেন না

আপডেট টাইম : June 1, 2023 3:36 AM



শেয়ার করুন

তসলিমা নাসরিন

বাংলাদেশের সিনেমার নায়িকা পরীমণিকে আমি ইনোসেন্ট এবং ইন্টেলিজেন্ট বলে মনে করি। তাঁর স্বামী রাজের বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন যে রাজ তাঁর গায়ে হাত তোলেন, এবং অতিষ্ট হয়ে তিনি রাজকে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কিছুদিন পর অবশ্য পরীমনি আপোস করেছেন। আবার সেই স্বামীর সঙ্গেই বাস করতে শুরু করেছেন।

রাজের নায়িকা-বান্ধবীদের সঙ্গে কিছু ভিডিও রাজের ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পর পরীমণির দিকে অভিযোগের আঙুল তুলেছে অনেকে। কিন্তু পরীমণি রাখঢাক না করে এবার জানিয়ে দিয়েছেন যে রাজ তার সঙ্গে গত দশদিন যাবত থাকছেন না, অর্থাৎ খুব স্বাভাবুকভাবেই রাজের ফোন পরীমণির নাগালের বাইরে। আরও একটি তথ্য ফাঁস করেছেন পরী, তা হলো, রাজ এখন থাকছেন সুনেরাহ নামের এক নায়িকার সঙ্গে। কী হবে না হবে তা না ভেবে পরীমণি অপ্রিয় কিছু সত্য বলে ফেলেন, এ কারণেই তাঁকে আমার ভালো লাগে।

পরীমণি বলেছেন রাজকে তাঁর জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দায় সম্পূর্ণই সুনেহরার। তিনি সুনেরাহকে ভৎসর্না করলেন। আমি অবাক হলাম, রাজ যদি তাঁর স্ত্রীকে ঠকিয়ে থাকেন, স্ত্রীকে চিট করে অন্য কারও সঙ্গে জীবন যাপন করেন, তা হলে দোষ রাজের না হয়ে অন্যের হবে কেন? পরীমণি রাজকে দোষ দিলেন না। তিনি দোষ দিলেন সুনেরাহকে, মেয়েটিকে।

অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না। সমস্ত অঘটনের মূলে তাঁরা মনে করেন, আছে মেয়েরাই। পরীমণিও তা-ই করলেন। ভিড়ে মিশে গেলেন।

লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগৃহীত

লেখক:তসলিমা নাসরিন-নির্বাসিত লেখিকা। 

শেয়ার করুন