শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ আগস্ট ২০২২, ১:৫২ পূর্বাহ্ণ

সাবেক ছাত্রনেতা পারভেজের পিতার ইন্তেকাল:বিভিন্ন মহলের শোক

আপডেট টাইম : আগস্ট ২০, ২০২২ ১:৫২ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সাবেক ছাত্রনেতা সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি পারভেজ আহমদের পিতা, নগরীর শেখঘাট এলাকার প্রবীণ মুরব্বী ফজলুর রহমান ফজু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের সময় শেখঘাটস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
বৃহস্পতিবার বাদ এশা নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ৪র্থ পুত্র পারভেজ আহমদ। জানাযা শেষে শেখঘাটস্থ পঞ্চায়েতী কবরস্থানে মরহুমের মরদেহ সমাহিত করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলার সিকন্দর আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  সাইফুল্লাহ আল হোসাইন, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, সাবেক ইমাম ও খতিব মাওলানা আব্দুস শাকুর, মসজিদ কমিটির মুতাওয়াল্লী শফিক উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান তোফা, নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির, ছাত্রশিবিরের নগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, জেলা সভাপতি মুহিব্বুল্লাহ হুসনেগীর প্রমুখ। এছাড়া জানাযায় বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন।

এদিকে ছাত্রশিবির নেতা পারভেজ আহমদের শ্রদ্ধেয় পিতা নগরীর শেখঘাট এলাকার প্রবীণ মুরব্বী ফজলুর রহমান ফজু মিয়া (৭৮) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ,লেখক ও অধ্যাপক মুহাম্মাদ আব্দুর রহিম,  বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন জাকারিয়া, ডেইলি সিএন বাংলার প্রকাশক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম প্রমুখ। তারা মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

শেয়ার করুন