শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ জুন ২০২২, ১০:৩০ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটিতে সিলেটের নুর আহমদ কামাল

আপডেট টাইম : জুন ৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ



শেয়ার করুন

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটিতে সদস্য ও সিলেট বিভাগ সমন্বয়কারী পদে ড. নুর আহমদ কামালকে মনোনীত করা হয়েছে। মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার মৃধা এর স্বাক্ষরিত গত (৭ জুন-২০২২) চিঠিতে এই তথ্য জানানো হয়।

তিনি সিলেট জেলার পুরান কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী সুরুজ আলী এর প্রথম সন্তান।
মহান মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছে তা জাতীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারই ধারাবাহিকতায় আপনি পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে এবং উগ্র-জঙ্গী, সন্ত্রাস, দূর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যে সাহসী ভূমিকা অব্যাহত রেখেছেন তাতে পরবর্তী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের চেতনায় শোষনহীন সোনার বাংলা গড়ার অগ্রণী ভূমিকা রাখবে।

শেয়ার করুন