,

11 June 2023, 9:45 PM

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা

আপডেট টাইম : June 11, 2023 9:45 PM



শেয়ার করুন

নিলয় ,স্পোর্টস ডেস্ক:ইংল্যান্ডের দ্যা ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে দ্বিতীয়বার ফাইনাল খেলা ভারতের মুখোমুখি হয়েছিলো শক্তিশালী অস্ট্রেলিয়া। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইভেন্টের মতোই স্বপ্নভঙ্গ হলো রোহিত-কোহলিদের। অজি ক্রিকেটারদের অসাধারণ ব্যাটিং ও বোলিং তোপে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারতে হয় রোহিত বাহিনীদের। আর তাতেই নিউজল্যান্ডের পর নতুন টেস্ট চ্যাম্পিয়নশপের মুকুট পড়লো অজি ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া আইপিএলের রেশ যেনো কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় ব্যাটাররা। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান করা ভারতীয় ওপেনার শুভমান গিল দুই ইনিংসেই ব্যাট হাতে ছিলেন ব্যার্থ। অধিনায়ক রোহিত ও ক্রিজে সেট হয়ে করতে খেলতে পারেননি কার্যকরী ইনিংস। আরেক কিংবদন্তি ব্যাটার কোহলিও ছিলেন রান খরায়। ভারতীয় ব্যাটারদের আউট হওয়ার ধরণে স্পষ্ট চাপ ছিলো শর্টার ফরম্যাট ক্রিকেটের। আর তাতেই টানা দ্বিতীয়বার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি ভারতীয়দের।

দ্যা ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথ ও হেডের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে ৮ উইকেট হারানোর পর ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয়দের সামনে তখন চতুর্থ দিনের শেষ সেশনে লক্ষ্য এসে দাঁড়ায় ৪৪৪ রানের বড় টার্গেট।

জিততে হলে করতে হতো বিশ্ব রেকর্ড এমন রান তাড়া করে টেস্ট ইতিহাসে জয়ের স্বাদ পায়নি কোন দল। হয়ত এমন চিন্তায় নার্ভাস ছিলেন ভারতীয় টপ অর্ডাররা। প্রথম ইনিংসের মতোই ব্যর্থ ছিলো দ্বিতীয় ইনিংসেও স্কোরবোর্ডে মাত্র ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত। এরফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।

শেয়ার করুন