,

6 June 2023, 11:21 PM

সিলেটে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : June 6, 2023 11:21 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ০৬ জুন (মঙ্গলবার) টেংরা একাডেমি খেলার মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০২২-২৩ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলধুলা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমির বালক/বালিকা অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপাল কুমার সিংহ ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন