৪ ডিসেম্বর ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ
ঢাকা টেস্টে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশে মোট ৩টি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। অসুস্থতার কারণে এই টেস্ট থেকে ছিটকে পড়া ওপেনার সাইফ হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। তবে একাদশে জায়গা হয়নি আগের ম্যাচেই অভিষেক হওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বির।
মাহমুদুল হাসান ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পান।
অন্যদিকে, নিজেদের একাদশে কোনো পরিবর্তন করেনি পাকিস্তান। জয়ের ছন্দ ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে সফরকারীরা।
বিশেষ সংবাদ
জাতীয়
সারাদেশ
রাজনীতি
বিশ্ব সংবাদ
খেলা
বিনোদন
বাণিজ্য
লাইফস্টাইল
টেক
ভিন্নচোখে
মতামত
খেলা
খেলা
তিন পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ইত্তেফাক অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫১
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশটসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
ঢাকা টেস্টে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশে মোট ৩টি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। অসুস্থতার কারণে এই টেস্ট থেকে ছিটকে পড়া ওপেনার সাইফ হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। তবে একাদশে জায়গা হয়নি আগের ম্যাচেই অভিষেক হওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বির।
মাহমুদুল হাসান ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পান।
অন্যদিকে, নিজেদের একাদশে কোনো পরিবর্তন করেনি পাকিস্তান। জয়ের ছন্দ ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে সফরকারীরা।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
আলোকিত সিলেট/আবীর