শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ ডিসেম্বর ২০২৫, ৫:২২ অপরাহ্ণ

দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে -খান মোঃ রেজা-উন-নবী

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন অনুষ্ঠানে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতে হবে এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে”। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হাত উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে শপথ করান এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্বে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাছির উদ্দীন আহমেদ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার ও সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট সৈয়দা শিরীন আক্তার। এসময় সিলেটের বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে। সেবার সকল তথ্য ওয়েবসাইটে ও সিটিজেন চার্টারে উম্মুক্ত রাখতে হবে। দুর্নীতি রুখে দিতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ক্ষেত্রে যদি এরকম দুর্নীতি থাকে তবে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবে না। আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে। স্কুল-কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক, আলোচনা সভা ও সমাবেশের আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে।

 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রস্তাবে সেসকল বিষয় সুপারিশ করা হয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হলে দুর্নীতি প্রতিরোধ ও দুদককে শক্তিশালী করা সম্ভব। আজ দুর্নীতি থেকে মুক্ত আছেন এমন ব্যক্তির উদাহরণ আমরা বিভন্ন জায়গায় পেশ করি; অথচ আমাদেরকে এমন একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে যেখানে দুর্নীতিগ্রস্ত লোকের অস্তিত্ব থাকবেনা। এ ক্ষেত্রে সবার আগে রাজনীতিবিদদেরকে শুদ্ধাচার চর্চা করতে হবে; তাদের নির্বাচনী ইশতিহারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা পালন করতে হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। সনাক সিলেটের ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন