,

25 March 2023, 10:40 PM

গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : March 25, 2023 10:40 PM



শেয়ার করুন

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :সিলেটের বিশ্বনাথে ২৫ শে মার্চ ভয়াল গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্হিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুলদিয়ে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্ত দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, থানার এএসআই শাহপরান, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া প্রমুখ।

শেয়ার করুন