,

9 July 2022, 11:35 AM

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে জৈন্তিয়া ছাত্রউন্নয়ন পরিষদের নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট টাইম : July 9, 2022 11:35 AM



শেয়ার করুন

শিক্ষা ও সেবামূলক সংগঠন জৈন্তিয়া ছাত্রউন্নয়ন পরিষদের উদ্যোগে বন্যাদুর্গত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান সম্পন্ন হয়েছে ।

শুক্রবার জৈন্তাপুর উপজেলার দরবস্তের মা কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।

পরিষদের চেয়ারম্যান খলীলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান সিলমাউন্ট জেনারেল হাসপাতাল, কুমারপাড়া, সিলেটের চেয়ারম্যান খালিদ মাদানী ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কো-চেয়ারম্যান ব্যাংক কর্মকর্তা ফয়জুল জালাল ফয়সল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল মুরছালীন ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান, আফতাব উদ্দিন( মুহরী), মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রকল্যাণ সম্পাদক এম জসিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, রশিদ আহমদ,আপ্যায়ন সম্পাদক আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক
মাওলানা রশিদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

শেয়ার করুন