শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

জামায়াত আমীরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন এমপি এমরান

আপডেট টাইম : জুন ৫, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

শুক্রবার (৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিলেট জেলা জামায়াতের আমীর যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, তা শুধু ন্যক্কারজনকই নয়, বরং তাদের দলের নেতাদের পুরোনো মুখোশও উন্মোচন করেছে।এমপি এমরানের ফেসবুক স্ট্যাটাসটি নিম্নরূপ :

“সিলেট জেলা জামাতের আমীর হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমন করেছেন। এটা শুধু ন্যক্কারজনকই নয় তাদের দলের নেতাদের পুরনো মুখোশ খুলে দিয়েছে। যদি ও তিনি এখন দু:খ প্রকাশ করেছেন কিন্তু এই বক্তব্য থেকে তাদের ভিতরে কি পরিমান হিংসা এবং প্রতিহিংসা কাজ করছে তার বাস্তব প্রমান পাওয়া যায়। সরকার যদি বেজন্মা হয় তবে তারা ও বেজন্মা। ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমীর এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারে?

শুধু তিনি নন ইদানিং তাদের প্রতিটি নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে। একজনতো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাদের আমীর সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।
তাই এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধা দ্বন্ধের দুর্বলতা খুজে সেখান থেকে ফায়দা লুটের চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে এদেরকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে ভাবে বয়কট করুন—”

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সমাবেশে সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বিএনপি সরকারের ‘জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নিয়ে তিনি আজ দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন