,

15 June 2026, 3:04 PM

বালাগঞ্জে ব্রাকের উদ্যোগে পোলট্রি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ

আপডেট টাইম : June 15, 2026 3:04 PM



শেয়ার করুন

ব্রাকের উদ্যোগে রোববার(১৪জুন) সিলেট-০২ অঞ্চলের বালাগঞ্জ এরিয়ার আওতাধীন তাজপুর শাখায় ১০ জন সদস্যের মাঝে মোট ১০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

মুরগির বাচ্চা বিতরণের পূর্বে সদস্যদের জন্য মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের টেকসই ক্ষুদ্র খামার ব্যবস্থাপনা ও আয়বর্ধক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত মুরগির বাচ্চা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্রাকের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, আরএইউ; মোঃ গোলাম ছরোয়ার, এলাকা ব্যবস্থাপক (দাবি); শামসুল হক, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) এবং অফিসের অন্যান্য সহকর্মীবৃন্দ।

মুরগির বাচ্চা পেয়ে সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তামূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এ কার্যক্রম সদস্যদের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন