,

9 February 2022, 5:20 PM

ওমরা পালনকারী ও পর্যটকদের জন্যে সৌদি সরকারের নতুন নির্দেশনা

আপডেট টাইম : February 9, 2022 5:20 PM



শেয়ার করুন

পবিত্র ওমরা পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুকদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরা পালনের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে এবং সৌদিতে এসে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে। শুধু ওমরা পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার থেকে সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরা পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
খবরে বলা হয়, ওমরা পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন