30 August 2025, 6:31 PM
ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্ত এলাকায় ২জন বাংলাদেশী নাগরিক কে পুশ ইন করেছে ভারত। বিজিবির হাতে আটক পুলিশের কাছে হস্থান্তর।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়,৩০ আগষ্ট শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার ১৩০২ এর ৪নম্বর সাব পিলারের বাঘছড়া এলাকা দিয়ে খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকির এর ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫) কে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ পুশ ইন করে।তারা ১০ বছর আগে ভারতে চলে গিয়েছিল। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেট্যানেন্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান পুশইনকৃত ২জন নাগরিক আটকের বিষয় নিশ্চিত করে বলেন,১০ বছর আগে তারা ভারতে চলে যান, তাদেরকে যথা নিয়মে নিকটস্থ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্থরের পক্রিয়া গ্রহণ করা হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারী জোরদার রয়েছে।