শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ

জেলা সমাজসেবা কর্তৃক ১৮০ ব্যক্তিকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলায় জাতীয় সমাজকল্যান পরিষদ কর্তৃক ১৮০ ব্যক্তি পেয়েছেন ৫ লাখ টাকার অনুদান।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সারওয়ার আলম অনুদানপ্রাপ্ত ব্যাক্তিদের হাতে চেক তুলে দেন।

জেলা সমাজসেবা কার্যালয়,সিলেট এর উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন,সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল প্রমুখ।

সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সিলেট জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ হতে ৫,০০,০০০/ টাকা বরাদ্দ পাওয়া যায়। তার বিপরীতে ৩০০ টি আর্থিক সহায়তার আবেদন জমা পড়ে। তন্মধ্যে যাচাই বাছাই করে ১৮০ টি আবেদন সঠিক পাওয়া যায়। ১০০টি আবেদনের বিপরীতে ৩০০০/-টাকা করে ৩,০০,০০০/ টাকা ও ৮০ টি আবেদনের বিপরীতে ২৫০০ করে ২,০০,০০০/ সহ মোট ৫,০০,০০০/-টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন