,

19 September 2025, 12:33 PM

সিলেটে প্রায় ০১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

আপডেট টাইম : September 19, 2025 12:33 PM



শেয়ার করুন

১৮ এবং ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, টি শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, বিড়ি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া বডি লোশন আটক করে। পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন