শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ আগস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ

প্রশাসনের হেয়ালিতে উপেক্ষিত শহীদ তুরাব

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: জুলাই ভিজুয়াল করিডোরে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামের পূর্বে সাংবাদিক পরিচয় উল্লেখ এবং শহীদ তুরাবের আহত হওয়ার স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণের জোর দাবী জানিয়েছি আমরা।সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা্-উন-নবী এসব বিষয়ে একমত পোষণ করে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিভিন্ন কর্মসূচিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের সাংবাদিক পরিচিতি তুলে ধরতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন।সেই সাথে ভিজুয়াল করিডোরে সাংবাদিক পরিচয়টি য়োগ করা য়ায় কিনা সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ, সিলেটকে ভেবে দেখার অনুরোধ জানান তিনি।তিনি বলেন,আমরা মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামের আগে ক্যাপ্টেন,ল্যান্সনায়েক, সিপাহী লিখতে পারলে এখানে সাংবাদিক লিখতে সমস্যা কোথায়?যদিও এটি নামের অংশ না।তিনি বলেন,শহীদ স্মৃতি স্তম্ভ অবশ্যই হবে।

রোববার বিকেলে জেলা পরিষদ,সিলেট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা বাস্তবায়নে জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে এক অনানুষ্ঠানিক সভায় আমাদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

বিকেল সাড়ে তিনটায় জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শন ও উদ্বোধন ছিল নগরীর কীনব্রীজ সংলগ্ন জালালাবাদ পার্কের সামনে।বৃষ্টির কারণে অনুষ্ঠান বিলম্ব হওয়ায় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুরোধে আমরা জেলা পরিষদের প্রশাসকের কক্ষে যাই।সেখানে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ,সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক রেজাই রাফিন সরকার,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসন সিংহ,জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার জেলা পরিষদের সিইও এর কাছ থেকে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির কর্মসূচির খোঁজ নিচ্ছিলেন। তখন তিনি ‘গণজাগরণের গল্প’ শিরোনামটিতে আপত্তি তুলেন।কমিশনার বলেন, এটিতে বাটফার ইমরান এইচ কথা মনে পড়ে।এ সময় আমি জুলাই ভিজ্যুয়াল করিডোরে শহীদ তুরাবের নামের সাথে সাংবাদিক পরিচয় উল্লেখ নেই এবং শহীদ তুরাবের স্মৃতি স্তম্ভ এখনো নির্মিত হযনি কেন? বিষয়গুলো বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের নিকট জানতে চাই।আমার সাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি,দৈনিক প্রভাতবেলার প্রধান আলোকচিত্রী ও সিলেট ভিউ এর ফটো জার্নালিস্ট নাজমুল কবির পাভেল ভাইও জোরালো দাবী জানান।এসময় সিলেট প্রেসক্লাব সদস্য দৈনিক ডেসটিনি পত্রিকার সিলেট ব্যুরো চীফ আমিরুল ইসলাম ইয়াহইয়া,সিলেট প্রেসক্রাব সদস্য ও ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফিও উপস্থিত ছিলেন। এই কথোপকথনের পরে এসে উপস্থিত হন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সিটি কর্পোরেশনের সিইও বলেন,সরকারি প্রজ্ঞাপন ফলো করে আমাদেরকে কাজ করতে হয়।

জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির অনুষ্ঠান বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ সারা দেশে জেলা পরিষদকে দায়িত্ব অর্পণ করে। এর পরিপ্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জেলা পর্যায়ে অংশগ্রহণমূলক আইডিয়া বাস্তবায়নের জন্য গত ১৬.০৭.২০২৫ তারিখে অনুষ্ঠিত জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির সভায় নিম্নোক্ত ০২ (দুই) টি আইডিয়া বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ এবং আলোকচিত্র প্রদর্শনী: গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব।প্রকল্প বাস্তবায়নের স্থান হলো,সিটি কর্পোরেশন, সিলেট এর সম্মুখ ভাগের চত্বর হতে নাগরি চত্বর, সার্কিট হাউজের সম্মুখভাগ ও কীন ব্রীজ এবং কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার এর সম্মুখভাগ। এর আলোকে আজ বিকাল ৩.৩০ ঘটিকায় জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শন এবং বিকাল ৪.০০ ঘটিকায় আলোকচিত্র প্রদর্শনি: গণজাগরণের গল্প ভরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব আইডিয়াটি বাস্তবায়িত হয়।সব মিলিয়ে প্রশাসনের হেয়ালিতেই উপেক্ষিত হচ্ছেন শহীদ তুরাব ও জুলাই শহীদেরা।

শেয়ার করুন