সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ এপ্রিল ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ

এডভোকেট আব্দুল আহাদ স্মরণে জৈন্তাপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধিঃ ইমাম উদ্দিন

বিশিষ্ট আইনজীবী,শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এডভোকেট আব্দুল আহাদের স্মরণে জৈন্তাপুর জামেয়া ইসলামীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ এপ্রিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপার সাদিক আহমেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আলী আসগর সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলজার আহমদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মরহুম এডভোকেট আব্দুল আহাদ ছিলেন বহুমাত্রিক গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি যেমন একজন অভিজ্ঞ আইনজীবী ছিলেন, তেমনি একজন শিক্ষানুরাগী, সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবেও সমাজে সুপরিচিত ছিলেন।
তিনি আরও বলেন,আহাদ সাহেবের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষণীয়।

বিশেষ অতিথি গোলজার আহমদ বলেন,মরহুম এডভোকেট আব্দুল আহাদ ছিলেন একজন বিজ্ঞ ও দক্ষ আইনজীবী, যিনি সারাজীবন ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও নীতিবান একজন মানুষ ছিলেন। আদালতপাড়ায় তার সততা, পেশাদারিত্ব ও সহমর্মিতার জন্য তিনি সকলের কাছে শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন।

তিনি আরও বলেন, মরহুম আহাদ সাহেব শুধু আইনজীবীই নন, তিনি ছিলেন একজন আদর্শ সমাজসেবক ও দ্বীনপ্রেমী ব্যক্তি। শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার আদর্শ অনুসরণ করাই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ঘাসিটুলা মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,চারিকাঠা মাদ্রাসার সুপার আনোয়ারুল আম্বিয়া,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক রহমত আলী,নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, সাবেক মেম্বার মাহমুদ আলী,এলাকার প্রবীণ মুরুব্বি হোসেন হাজি, আব্দুস শক্কুর (হরুনা) ও কাজী খলিলসহ

আলোচনা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ ও উক্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন