২৭ মার্চ ২০২২, ২:৩৮ অপরাহ্ণ
আমির উদ্দিন :– ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, র্যালী ও ছাত্র -ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির (এস এম সি) সভাপতি মখলিছুর রহমান রনি এর সভাপতিত্বে, শিক্ষানবিশ এডভোকেট মোঃ আপতার মিয়া’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রাজনীতিবিদ মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল চন্দ্র দাস, উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, মুরব্বী আলাউদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক আজির উদ্দীন, সহকারী শিক্ষক রেহেনা বেগম, তরুন সমাজকর্মী মোঃ আব্দুল্লাহ, প্রবাসী কমিউনিটি সংগঠক নজরুল ইসলাম, ঘোড়ামারা আদর্শ স্টুডেন্ট ক্লাবের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান, আল আমিন সহ এলাকার যুব সমাজ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।