14 August 2026, 2:47 AM
দিরাই প্রতিনিধি ঃ
এবারের এসএসসি ২৬ পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অংশগ্রহণ করে ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৭ নাম্বার পেয়ে সুনামগঞ্জের দিরাইয়ের প্রত্যয় চৌধুরী পার্থ জেলায় ২য় স্থান অর্জন করেছে।
সে সুনামগঞ্জ জেলার দিরাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পিতা প্রশান্ত চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য(সার্জেন্ট) মাতা শিপ্রা রানী দাস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যয় চৌধুরী পার্থ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়।এ সফলতায় শিক্ষকমন্ডলী ও মা বাবার অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জুনিয়র প্রতি তার বার্তা হল লেখাপড়ায় একনিষ্ঠতা ঐকান্তিক প্রচেষ্টা কখনো বিফল হয় না।
পার্থ চৌধুরীর এমন কৃতিত্বের শিক্ষক, সহপাঠীসহ এলাকায় আনন্দের জোয়ার বইছে।