,

23 May 2022, 12:58 AM

বন্যার্ত মানুষের পাশে সাংবাদিক গোলজার আহমদ হেলাল

আপডেট টাইম : May 23, 2022 12:58 AM



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল।

গত এক সপ্তাহ থেকে জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত। ফলে অনেক মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। পানি কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ বিভিন্নভাবে দুর্ভোগে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তারই ধারাবাহিকতায় বন্যার্ত মানুষের পাশে এক সপ্তাহ থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল।

তিনি গত এক সপ্তাহ থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় খাদ্য ও ত্রাণ বিতরণ করছেন। নিজপাট ইউনিয়নের দিগারাইল উত্তর, দিগারাইল পশ্চিম, বৈটাখাল, ময়নাহাটি, ফেরিঘাট এসব এলাকায় বন্যার্ত মানুষের শুকনো খাবার বিতরণ করেন। সাথে ছিলেন সাংবাদিক হোসেন মিয়া, ফুলকুঁড়ি ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ, রুপালী ইন্সুরেন্স এর উপজেলা ম্যনাজার দুলাল আহমদ, শিক্ষার্থী আজহারুল ইসলাম, আল ফালাহ যুব পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা জামিল বিন মুজাফ্ফর, সালমান আহমদ প্রমুখ। দরবস্ত ইউনিয়নের খড়িকাপূঞ্জি, ডেমা, তেলিজুরী, শুকইনপুর গ্রামের বন্যার্ত মানুষের পাশে ত্রাণ বিতরণ করেন।

সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, যেকোনো সমস্যায় জৈন্তাপুর উপজেলার মানুষের পাশে আছি এবং থাকবো। তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন