শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ এপ্রিল ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ

সিলেটে জেলা ক্রীড়া অফিস কর্তৃক “প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৩” সম্পন্ন

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২৩ ১:৩৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত “প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ এপ্রিল (বৃহস্পতিবার) ঐতিহ্যবাহী সিলেট কালাপাথর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।

“প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৩” ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে জৈন্তাপুরের ‘জারা স্পোর্টস একাডেমি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি’ সিলেট। এর আগে উভয় দলের খেলা গোল শূন্য সমতায় ছিলো। খেলা শেষে জেলা ক্রীড়া অফিস সিলেট কর্তৃক জার্সি, ট্রফি, ক্রেস্ট, ফুটবল ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন