শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ এপ্রিল ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সামছুন নুর তালুকদার এর আয়োজনে ইফতার মাহফিল

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: ১৪ এপ্রিল শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর আম্বরখানা গোল্ডেন টাওয়ারে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সামছুন নুর তালুকদার এর আয়োজনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্হিত ছিলেন,ব্যবসায়ী শফিকুর রহমান,এনামুল হক তালুকদার,মজম্মিল হক,শাহজাহান আহমদ,মাছুম আহমদ,বদরুল আহমদ,হাসান আলী প্রমুখ।

মেয়র পদপ্রার্থী সামছুন নুর তালুকদার বলেন-সিলেট সিটির সকল বাসিন্দাকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা ও আগাম ঈদ মোবারক।পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস।এ মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগি পালন ও ভালো কাজের মাধ্যমে স্মরণীয় রাখা যায়।

সিটি নির্বাচনে আমি যদি মেয়র হিসেবে জয়লাভ করতে পারি তাহলে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়ে জনগণের আশা আকাংখা বাস্তবায়নে কাজ করবো।

শেয়ার করুন