,

6 March 2026, 11:16 PM

সিলেট অনলাইন প্রেসক্লাবে সদস্য আহ্বান

আপডেট টাইম : March 6, 2026 11:16 PM



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ‘অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান’ খ্যাত এই ক্লাবে সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন গণমাথায় অথবা অন্যান্য স্বীকৃত গণমাধ্যমের অনলাইন প্লাটফর্মে সিলেট মহানগরে কর্মরত পেশাদার সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়মাবলী আবেদন পত্রের সাথে পাওয়া যাবে।

আগামী ৭ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সিলেট অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

শেয়ার করুন