,

26 March 2025, 8:27 PM

স্বাধীনতা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : March 26, 2025 8:27 PM



শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার নেতাকর্মীরা।

বুধবার (২৬শে মার্চ) ভোর ৬টায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান দলটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, শ্রমিক উইংয়ের সংগঠক শিব্বির আহমদ, জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান ও ফয়সল আহমদ, পাথর শ্রমিক সংগঠক মঈনউদ্দিন আহমদ, চা শ্রমিক সংগঠক লোকমান আহমদ, নির্মাণ শ্রমিক সংগঠক ইঞ্জিনিয়ার জীবন হাওলাদারসহ সিলেট জেলার সংগঠক ও অন্যান্য নেতৃবৃন্দ।

এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন