২০ জুন ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
আজ (শুক্রবার) সকাল ১১ঘটিকায় দিরাই উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা ও তাদের আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়তা করার লক্ষ্য রাখা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর কামাল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের বিমানবন্দর থানার সহকারী সেক্রেটারি রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মোট ১১ জন দুস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। যারা সেলাই মেশিন পেয়েছেন তারা হলেন: খালেদা বেগম (পিতা: ফখরুজ্জামান মিয়া), মার্জিয়া বেগম প্রিয়া (পিতা: তুহিনুর মিয়া), আনিতা রানী দাস (পিতা: সামলাল দাস), সুমা রানী দাস (পিতা: পরিমল দাস), ঝুমকা রানী দাস (পিতা: ঠাকুরধন দাস), বিশকা রানী দাস (পিতা: চিত্তরঞ্জন দাস), পাপিয়া আক্তার (পিতা: আব্দুল ওয়াহিদ), দীপা রানী দাস (পিতা: দানেশ দাস), লিজা বেগম (পিতা: লস্কর মিয়া), উমামা বেগম (পিতা: কমরু মিয়া) এবং ঝুমা বেগম (পিতা: কামাল আহমদ)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিন পেয়ে মহিলারা নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হবেন এবং পরিবারের আয় বৃদ্ধিতে অবদান রাখবেন।