27 June 2025, 12:03 AM
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?
গত ২৫ জুন সিলেটের শাহপরান (রহঃ) থানাধীন ইসলামপুর এলাকার কোরেশী ভিলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। আনুমানিক বিকাল ৫টায় ১৮/এ, বাজার মসজিদের পিছনে একটি ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যার শিকার হয় মাত্র ৪৫ দিন বয়সী শিশু ইনায়া রহমান। সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির কন্যা। এ ঘটনায় শিশুটির পিতা আতিকুর রহমান (৪০) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত আতিকুর রহমানের স্ত্রীর বক্তব্য, নিহত শিশুর পিতার জবানবন্দি এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে জানা গেছে, আতিকুর রহমান তার শিশুকন্যাকে বাথরুমে নিয়ে একটি বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানান, মাথাব্যথার কারণে তার মাথায় হঠাৎ কিছু ঘটে যায় এবং তিনি কোনো কিছু বুঝতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহৃত বটি উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে। আতিকুর রহমানের পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামে। তার পিতা মৃত তৈয়ব আলী।