23 July 2025, 7:13 PM
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে দাবিতে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (২৩ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও ১০ মিনিটের ‘শোয়া কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করার জোর দাবি তোলা হয় এবং বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিখেকো ও সরকারি অফিসের দালালদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণার দাবি জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার (সিবিযুকস) বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলবাজী নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং নগরবাসীর অব্যাহত আপত্তি সত্ত্বেও দখলদারবাজদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। তারা উল্লেখ করেন, নগরীর ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে, কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর পণ্যের পসরা বসেছে। এর ফলে দখলকৃত ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীরা নিত্যদিন যন্ত্রণাময়-নাভিশ্বাস অবস্থার শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, যে যার ইচ্ছামতো ফুটপাত ও রাস্তা দখল করছে, কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যা সৃষ্টি করছে। তারা শহরে যানজটের একটি বড় কারণ হিসাবে এই যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণকে চিহ্নিত করেন। বক্তারা জোর দিয়ে বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং অবৈধ সুযোগ দেয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় লোকজনের কাছ থেকে দখলকারীরা কয়েক ধাপে টাকা গ্রহণ করছেন বলে উল্লেখ করে এই নিকৃষ্ট শ্রেণীর লোকদের হাত থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে হবে। ইতিমধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরের জন্য ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হলেও এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম অবহেলা ও কর্ণপাত করছেন না বলে বক্তারা অভিযোগ করেন। এ অবস্থায় তারা আগামী ১২ আগস্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না করা হলে ১৩ আগস্ট বুধবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেটে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে এই প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিলেট-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহীম, ছাত্রনেতা তোফায়েল চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম নেতা মোঃ ইব্রাহিম মিয়া, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান এবং সংগঠনের অন্যতম নেতা মোঃ জহিরুল হক জাকির।
প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে সিলেট মহানগর প্রেমী সচেতন নাগরিকবৃন্দ ও সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজকর্মী রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন এবং সদস্য মোঃ জুয়েল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি ইমাদ হোসেন রিপন। সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু সাঈদ চৌধুরী জুবায়ের, দিপু মালাকার, মোঃ মামুন চৌধুরী, স্বপন মোদক, মোঃ মহসিন উদ্দিন সুমন, আমিরুল ইসলাম, মখছুছুর রহমান, হরিমোহন রায়, নীলমনি কান্ত চন্দ, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, টিপু দাস, মোঃ আদনান ছামি ফাহিম, মোঃ সাব্বির হোসেন, মোঃ জহির হোসেন, মোঃ সেবুল আহমদ, মোঃ মুজিবুর রহমান, মোঃ আতাউর রহমান, মোঃ রিপন মিয়া, সাইদুর রহমান এবং মোঃ সারজাউল করীম। প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে সিলেট মহানগরীর সচেতন নাগরিকদের মধ্য থেকে প্রায় দুইশত নাগরিক অংশগ্রহণ করেন।