শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এড. শিশির মনিরের অর্থ সহায়তা

আপডেট টাইম : মে ১২, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (১১ মে) দুপুরে বাজার পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেন। এ সময় তিনি এলাকাবাসী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এড. শিশির মনির বলেন, “জোর-জবরদস্তি বা চাপ প্রয়োগ করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। আমরা মনে করি, সব কিছুর শেষে মানুষের ভালোবাসা অর্জন করাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেশ-বিদেশে পেশাগত কারণে অনেক জায়গায় গিয়েছি, জীবনে অনেক কিছু পেয়েছি। এবার নিজ এলাকা দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে ভালোবাসেন, সম্মান দেন, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “একে অপরের ভালোবাসার মাধ্যমে সুন্দর, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর দিরাই-শাল্লা গঠনের লক্ষ্য নিয়েই আমি এলাকায় এসেছি।” এ সময় তিনি সরকার ও এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কানু চৌধুরী, দিরাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, সাবেক প্রধান শিক্ষক সুকেতু রঞ্জন দাস, কাজি আব্দুল আওয়াল, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ব্যবসায়ী আব্দুল মন্নান, জামায়াত নেতা আনোয়ার বখত চৌধুরী, ইউকে প্রবাসী আবু সালেহ, সাংবাদিক ওবায়দুল হক, সিলের ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এড. শিশির মনির এই কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন